অনুসন্ধান    

Logo

 

‘‘লোকাল আইডিয়া ফর এম পাওয়ারমেন্ট’’ (লাইফ), এর তথ্য সমূহ

তথ্য

গ্রাম উন্নয়ন কেন্দ্র (গউক)- বালাবাড়ীহাট, চিলমারী, কুড়িগ্রাম-এর জনবল কাঠামো

নির্বাহী পরিচালক প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সুষ্ঠভাবে বাস্তবায়নে (অফিস ও মাঠ পর্যায়ে) নিয়োজিত মূখ্য কর্মকর্তা। তার সার্বিক নির্দেশনায় ও তত্ত¡াবধায়নে সংগঠণের সকল কর্মকর্তা ও কর্মচারী নিজ নিজ দায়িত্ব পালন করে থাকেন। কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তিনটি স্তরে বিভক্ত যথাঃ

১। ব্যবস্থাপনাঃ

ক) প্রকল্প কর্মকর্তাঃ (ওয়াটার এন্ড স্যানিটেশন)-০১ জন ঃ

বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন সংক্রান্ত যাবতীয় কার্যাবলী বাস্তবায়নে নিয়োজিত কর্মকর্তা। তিনি তাঁর আওতাভূক্ত সার্বিক কর্মকান্ড বাস্তবায়নের জন্য নির্বাহী পরিচালকের নিকট দায়বদ্ধ।

খ) প্রকল্প কর্মকর্তা (বসতভিটায় সবজি চাষ)-০১ জন ঃ

বসতভিটায় সবজি চাষ সংক্রান্ত যাবতীয় কার্যাবলী বাস্তবায়নে নিয়োজিত কর্মকর্তা। তিনি তাঁর আওতাভূক্ত সার্বিক কর্মকান্ড বাস্তবায়নের জন্য নির্বাহী পরিচালকের নিকট দায়বদ্ধ।

গ) প্রকল্প কর্মকর্তা (কৃষি উন্নয়ন)-০১ জনঃ

সমন্বিত বালাই ব্যবস্থাপনা ও কীটনাশকমুক্ত ফসল উৎপাদন পদ্ধতির মাধ্যমে মঙ্গা দূরীকরণ ও চর এলাকার পতিত জমিসমূহের সুষ্ঠু ব্যবহারের লক্ষ্যে কৃষি উন্নয়ন প্রকল্পে একজন প্রকল্প কর্মকর্তা নিয়োজিত রয়েছেন। তিনি তার আওতাধীন সকল কর্মকান্ড বাস্তবায়নের জন্য নির্বাহী পরিচালকের কাছে দায়বদ্ধ।

ঘ) মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা-০১ জনঃ

গ্রাম উন্নয়ন কেন্দ্র (গউক)-এর একটি সম্পূর্ণ নিরপেক্ষ মনিটরিং ও মূল্যায়ন সেল রয়েছে। এ সেলের প্রধান হিসাবে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা-ই হচ্ছেন মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা। তিনি তার সমুদয় কর্মকান্ড একান্ত নিরপেক্ষভাবে ও সংগঠনের সংবিধিবদ্ধ নিয়মানুসারে মনিটরিং ও মূল্যায়ন করে থাকেন।

ঙ) হিসাব রক্ষন কর্মকর্তা-০১ জন ঃ

হিসাব রক্ষন কর্মকর্তা হিসাববহি এবং ক্রেডিট স্লিপ, ডেভিট স্লিপ এবং রিকুইজিশন স্লিপসহ যাবতীয় হিসাব-নিকাশ সংরক্ষণ করে থাকেন।

উলে­খ্য যে, ব্যবস্থাপনা দায়িত্বে নিয়োজিত ০৫ জনের মধ্যে ০৩ জন পুরুষ ও ০২ জন নারী।


২। মধ্যবর্তী পর্যায়ের কর্মকর্তাঃ

ক) প্রশিক্ষক-১৯ জনঃ

দরিদ্র ও হত দরিদ্র গ্র“পের উপকারভোগীদের বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষনদানের মাধ্যমে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মোট ১৯ জন প্রশিক্ষক রয়েছেন।

খ) সহকারী হিসাব রক্ষন কর্মকর্তা-০১ জনঃ

হিসাব কর্মকর্তাকে সহযোগিতার জন্য দায়িত্ব প্রাপ্ত একজন সহকারী হিসাব কর্মকর্তা রয়েছেন।

গ) অফিস সহকারী-০১ জনঃ

অফিসের যাবতীয় করনিক দায়িত্ব পালনের জন্য একজন অফিস সহকারী রয়েছেন।

ঘ) কম্পিউটার অপারেটর-০২ জনঃ

০২ জন কম্পিউটার অপারেটরের মধ্যে ০১ জন টাইপ রাইটারের দায়িত্ব পালন করেন। অপর জন ই-মেইল-এর মাধ্যমে তথ্য আদান-প্রদান ও ইন্টারনেট-এর কার্যাবলী সম্পাদন করে থাকেন।

ঙ) সহকারী মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা-০১ জনঃ

মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তাকে সার্বিকভাবে সহযোগিতাদানের জন্য একজন সহকারী মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা রয়েছেন।

উলে­খ্য যে, মোট ২৪ জন মধ্যবর্তী পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ১৪ জন নারী।

৩। মাঠ পর্যায়

মাঠ পর্যায় মোট ১৭জন কর্মী রয়েছেন। এঁরা বিভিন্ন প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে প্রকল্প তদারকি ও তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত। মোট ১৭ জন মাঠ কর্মীর মধ্যে ০৯ জন পুরুষ ও ৮ জন নারী ।




(মোঃ জাহেদুল ইসলাম তারেক)
নির্বাহী পরিচালক
গ্রাম উন্নয়ন কেন্দ্র (গউক)
বালাবাড়ীহাট, চিলমারী, কুড়িগ্রাম। (মোঃ আনোয়ারুল হক বাবলু)
সভাপতি
গ্রাম উন্নয়ন কেন্দ্র (গউক)
বালাবাড়ীহাট, চিলমারী, কুড়িগ্রাম।


 

অন্নপূর্ণা দেবনাথ
জেলা প্রশাসক, কুড়িগ্রাম ।
ফোন: ০২৫৮৯৯৫০০২৫
ই মেইল: dckurigram@mopa.gov.bd

বি. এম কুদরত-এ-খুদা
অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক )
জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম
ই মেইল: adcgkurigram@mopa.gov.bd

NGO সমূহ